1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহের সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় - দৈনিক আমার সময়

ময়মনসিংহের সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
ময়মনসিংহের ফুলপুরের স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসীর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ভাইটকান্দি মধ্য বাজারে সংগঠনের সভাপতি মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলিফ রব্বানী, ভাইটকান্দি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিল্লাল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আব্দুল  আহাদ মাস্টার, সাংবাদিক সেলিম রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন অত্র সংগঠন এর পরিচালক রাজীবুল হাসান রাজীব।এদিকে স্বেচ্ছায় রক্তদানে আমরা ফুলপুরবাসীর প্রতিষ্ঠাতা জাকারিয়া আহমেদ বিদেশে থেকেও এই অনুষ্ঠান সফল করতে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা হাসিবুল হাসান, সংগঠনের সহ-পরিচালক এ কে এম তৌহিদ, সহ পরিচালক হাসিবুল হাসান শান্ত,পরিচালনা পরিষদ সদস্য সোহাগ, আব্দুস সোবহান, আরমান হোসাইন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাসান রানা, শাওন,নাজমুল হাসান,তারেক আহমেদ,হাবিবুর রহমান,সাখাওয়াত হোসেন, রাকিব,লিমন,সুজন,মেহেদী হাসান,মেহেদী হাসান বখতিয়ার, সৈকত,লিখন,মিসরাত জাহান,ফাহিমসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে ভলান্টিয়ারের কাজ করেন হেলডস ওপেন স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com