1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা - দৈনিক আমার সময়

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় উপজেলা নির্বাচন অফিসে গভীর রাতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর রাত আনুমানিক ৪ টার দিকে উপজেলা নির্বাচন অফিস ভবনের পেছনের একটি জানালার লক ভেঙে দুর্বৃত্তরা একটি বাঁশের মাথায় কাপড় বেঁধে তাতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। তবে আগুন অফিস কক্ষের ভেতরে ছড়িয়ে পড়তে না পারায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র। উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার জানান, ভোর রাতের দিকে ভবনের পেছন দিক থেকে লাঠির সাহায্যে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে অফিসের কোনো কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সবুজ বিশ্বাস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি পরিকল্পিত নাশকতার চেষ্টা কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম বলেন, উপজেলা নির্বাচন অফিস একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com