1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভূমি অফিসে সাধারণ জনগণকে হয়রানি করার অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ড - দৈনিক আমার সময়

ভূমি অফিসে সাধারণ জনগণকে হয়রানি করার অপরাধে কারাদণ্ড ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

সরকারি অফিসে ভূমি সেবা নিতে আসা সাধারণ জনগণকে হয়রানি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক অর্থ আদায় করার অপরাধে অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি ও ঘটনা যাচাইঅন্তে মোবাইল কোর্টের মাধ্যমে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০(দুইশত) টাকা অর্থদণ্ড প্রদান করেছে ঢাকা জেলা প্রশাসন। 

স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন ও সাধারণ জনগণকে হয়রানিবিহীন স্বচ্ছ ভূমি সেবা প্রদানের উদ্দেশ্যে ১৩ ডিসেম্বর বুধবার ঢাকা জেলার জেলা প্রশাসক আনিসুর রহমান’র নির্দেশনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো: শিবলী সাদিক’র সার্বিক তত্ত্বাবধানে মতিঝিল রাজস্ব সার্কেলের অধীন মতিঝিল ভূমি অফিসে আকস্মিক মোবাইল কোর্ট পরিচালনা করেন মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান।

তিনি জানান,মোবাইল কোর্ট চলাকালীন অফিস চত্বরে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করা স্বপন পিতা চান বাদশা, সবুজবাগ, ঢাকা নামে এক ব্যক্তির নিকট জমির দলিল, দাখিলা কপি, খতিয়ান ও অন্যান্য ভূমি সংক্রান্ত কাগজপত্র পাওয়া যায়। পাশে দাড়ানো একজন সেবাগ্রহীতাকে জিজ্ঞেস করলে জানা যায় উক্ত স্বপন নামের ব্যক্তি তার নামজারি সম্পাদন করে দিবে বলে কাগজপত্র চায়।

পরে জানা যায়, ভূমি অফিসে আগত সেবা প্রার্থীদের অফিসের কর্মচারী পরিচয়ে ভূমি সংক্রান্ত কাজ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সরকারি ধার্য্য মূল্যের চেয়ে অধিক অর্থ আদায় করে। এ সময় অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞেস করা হলে সে অভিযোগ স্বীকার করে।

তিনি আরো জানান,ভূমি অফিসে আগত সেবা গ্রহীতাদের হয়রানিবিহীন সেবা প্রদানে নিশ্চিতকরণে সহকারী কমিশনার(ভূমি) এর এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com