রংপুর সদর উপজেলার লাহিড়ীরহাট এলাকায় অবস্থিত লিজেন্ড স্কুল এ্যান্ড কলেজে আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, শিক্ষক-অভিভাবকদের উপস্থিতি এবং নানা আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠান প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভি.আই.পি. মোঃ শাহাদৎ হোসেন, ভাইস চেয়ারম্যান প্রাইম ব্যাংক লি.। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ তাজুল ইসলাম।
প্রধান অতিথি ভি আই পি সাহাদৎ হোসেন বলেন ক্রীড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে।”
অনুষ্ঠানে বিভিন্ন হাউসের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, বল নিক্ষেপ, দলীয় ক্রীড়া ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, “আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে, একটি সৃজনশীল বিদ্যাপীঠ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, আধুনিক পাঠদান ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা, কম্পিউটার শিক্ষা, চিত্রাঙ্কন ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply