1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে গ্রেপ্তার - দৈনিক আমার সময়

ভারতে পালানোর সময় দীপু মনির ভাগনে গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা এলাকার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগনে রিয়াজ উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। এ সময় রিয়াজ উদ্দীনকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন, মিনহাজ উদ্দীন ও রিয়াজ উদ্দীনকে আটক করে। জানায়, সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অংকের টাকা নিয়ে দীপু মনির ভাগনে রিয়াজ উদ্দীন ভারতে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই অজ্ঞাত ব্যক্তিরা রিয়াজের কাছ থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে। গতকাল শনিবার দুপুরে এ খবর জানতে পেরে সীমান্ত থেকে ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের জেলেপোতা গ্রামের লোকজন তিন দালালসহ দীপু মনির ভাগনে ঢাকা দক্ষিণের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে খবর পেয়ে মহেশপুর ৫৮ বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন খবর নিশ্চিত করে জানান, দিপু মনির ভাগনে রিয়াজ উদ্দীনসহ তিন দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়াজের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে। মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, এমন খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি পাঠানো হয়েছিল। স্থানীয় গ্রামবাসী জেলেপোতা গ্রাম থেকে তাদের আটক করে পুলিশে দিয়েছে বলে শুনেছি। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com