1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে: মৎস্য উপদেষ্টা - দৈনিক আমার সময়

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে: মৎস্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের মানুষ ভারতের আগে ইলিশ খাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের অনুরোধের পর এবার দেশটিতে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফরিদা আখতার বলেন, “এর আগেও একই কথা বলেছিলাম। তবে প্রতিবেশী দেশ হিসেবে কিছু ইলিশ পাঠাতে হয়েছে। যদিও এবার চাহিদার তুলনায় কম রপ্তানি করা হবে এবং দামও বাড়িয়ে রাখা হয়েছে।”

অবৈধ রিং জাল নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিযান কেবল জেলেদের বিরুদ্ধে নয়, বরং উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের বিরুদ্ধেও পরিচালিত হচ্ছে। এসব ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।”

এসময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. আব্দুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ স্থানীয় কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও গণমাধ্যমকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com