1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ আটক ২ - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ আটক ২

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের অভিযানে ৫শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার মির্জাপুর মোড় থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) রাজু আহমেদ।
আটকরা হলেন— উপজেলার মেরাশানি গ্রামের মো. আব্দুল ফায়েজের ছেলে মো. জাকির হোসেন (২২) ও কাশিনগর গ্রামের রেনু মিয়ার ছেলে মো. সোহেল তানভীর (২২)।
ওসি রাজু আহমেদ জানান, অভিযানে দুইজনের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com