1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক মেম্বার আবু মুসা হত্যা মামলার প্রধান আসামি সায়েম গ্রেফতার - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক মেম্বার আবু মুসা হত্যা মামলার প্রধান আসামি সায়েম গ্রেফতার

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক মেম্বার আবু মুসা হত্যা মামলার প্রধান আসামি সায়েম মিয়া (৩৫)–কে ঢাকা মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই (নিঃ) মোহাম্মদ কামাল হোসেন, এসআই (নিঃ) ফারুক আহম্মদ ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর আহমদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে

গ্রেফতার সায়েম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের আশ্রাফবাদের মঙ্গল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, হত্যা মামলায় প্রধান আসামি সায়েমকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য- বাঞ্ছারামপুর বিল থেকে সাবেক মেম্বার আবু মুসা মিয়ার গলাকাটা মরদেহ রবিবার (৩০ ডিসেম্বর) বিকালে উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com