1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ বালু উত্তোলনকারীদের গুলিতে ৫ গ্রামবাসী গুলিবিদ্ধ - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধ বালু উত্তোলনকারীদের গুলিতে ৫ গ্রামবাসী গুলিবিদ্ধ

মোঃ আল মামুন,  জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে বালু ব্যবসায়ীদের ছোড়া ছড়া গুলিতে ৫ জন গ্রামবাসী আহত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারী)  সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে।  আহতরা হলেন ওই গ্রামের নুরুল আমিন, রউফ মিয়া, সফর মিয়া, সিয়াম হোসেন ও ইব্রাহিম মিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। কিন্তু বালু উত্তোলনকারীরা অবৈধভাবে নির্দিষ্ট সীমা ছেড়ে চরলাপাং গ্রামে এসে বালু উত্তোলন করে থাকে। এতে ওই গ্রামের কৃষি জমি সহ আশপাশের এলাকায় ভাঙ্গন ঝুকিতে রয়েছে। আজ রবিবার সকালে আবারো চরলাপাং গ্রামে বালু উত্তোলন করার সময় স্থানীয় গ্রামবাসী বাঁধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পাশ্ববর্তী রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পীডবোট ও নৌকায় করে আসা একদল  বালু সন্ত্রাসীরা এলোপাথাড়ি ছড়া গুলি ছুড়ে। এতে ৫ জন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানী্য় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনে বাধা দেয়া গ্রামবাসীর উপর গুলির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com