1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩ - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়
    প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোলারের সাথে ধাক্কা লেগে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী ইয়ার হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।গত শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার খাড়েরা বাসস্ট্যান্ডের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ার হোসেন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রামের নোয়াব মিয়ার ছেলে। সে ব্লাড ব্যাংক অফ আন্দিকুট ইউনিয়ন নামে একটি সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন।
আহতরা হলেন কুটি ইউনিয়নের বাইসার গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সালাউদ্দিন (৩৫) ও তার স্ত্রী রুনা বেগম (২৮) এবং একই গ্রামের মৃত আবদুল বারেক মিয়ার ছেলে ধন মিয়া (৫৫)। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া  হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, শনিবার ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে এক মুমুর্ষ আত্মিয়কে রক্ত দিতে গিয়েছিলেন ইয়ার হোসেন। সন্ধ্যায় সিএনজি অটোরিক্সাযোগে বাড়ি ফেরার পথে বিপরীতমুখি একটি রোলারের সাথে ধাক্কা লেগে সিএনজিটি দুমরে-মুচরে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় ইয়ার হোসেন। আহত হয় আরও তিনজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com