1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : রবিবার, ২৮ মে, ২০২৩
 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুড়ি শান্তি পদক ৫০ বছর পুর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে ।আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপালে কর্মসূচীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম ।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, সিভিল সার্জন ডাক্তার একরামুল্লাহ,   সদর হাসপাতালের আর, এম, ও ডাক্তার  ফাইজুর রহমান ফায়েজ ,ডাক্তার মাহফিদা আক্তার হ্যাপি সহ সদর হাসপাতালের ডাক্তার কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুড়ি শান্তি পদকের ৫০ বছর পূতি উপলক্ষে আমাদের এ সেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন। যারা আজকে রক্ত দিচ্ছেন তারা বঙ্গবন্ধুর যে শান্তির বানী ছিল তার সাথে সহমত প্রকাশ করেন।রাষ্টীয় কর্মসূচীর অংশ হিসাবে আমরা এ কর্মসূচী পালন করছি।এ সময় জেলার বিভিন্ন স্থান থেকে সেচ্ছায় রক্তদান করার জন্য বিভিন্ন মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com