1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ২৫ বিজিবি'র উদ্যোগে মাদক নির্মূলে সচেতনতামূলক সভা - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় সরাইল ২৫ বিজিবি’র উদ্যোগে মাদক নির্মূলে সচেতনতামূলক সভা

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
Oplus_16777216
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের চাউরা কবি সানাউল হক কলেজ মিলনায়তনে এই সভার আয়োজন করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
সভায় সভাপতিত্ব করেন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, চাউরা কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ আহসান আহমেদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা।
সভায় লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫১ কিলোমিটার সীমান্ত এলাকা ২৫ বিজিবির অধীনে রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ জুন পর্যন্ত সময়ের মধ্যে এ ব্যাটালিয়নের আওতাধীন এলাকা থেকে ৫১ কোটি ৬৩ লাখ টাকার বেশি মূল্যের চোরাচালান ও মাদক দ্রব্য আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২৫ বিজিবির সহকারী পরিচালক নুরুল হুদা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com