1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বেলাবতে সিএনজির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত - দৈনিক আমার সময়

বেলাবতে সিএনজির ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

মোঃ- ফরিদ উজ জামান (স্টাফ রিপোর্টোর)
    প্রকাশিত : শনিবার, ২৭ মে, ২০২৩
বেলাব উপজেলা পাটুলী ইউনিয়নের ফকির বাড়ি হানিফের কালবার্ড সংলগ্ন  সিএনজির ধাক্কায় বাইসাইকেল  আরোহী নিহত হয়।নিহত বাইসাইকেল আরোহী বোলাব উপজেলা বিন্নাবাইদ ইউনিয়নের চরছায়েট গ্রামের মোছা মিয়ার ছেলে শুক্কুর আলী (২০)।
নিহত শুক্কুর আলী রাজমিস্ত্রি হেলপার হিসেবে কাজ করতেন।  প্রতি দিনের মতো আজও সে
কাজে যাচ্ছিলেন। এ ব্যপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, পোড়াদিয়া থেকে বেলাব যে সিএনজিগুলো আসা যাওয়া করে তাদের স্পীড এতো বেশি থাকে যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ও ভয় লাগে।তিনি বলেন,
 এস এস সি পরিক্ষার্থীদের বহন করা সিএনজি  ধাক্কায় বাইসাইকেল আরোহী শুক্কুর আলী ছিটকে রাস্তায় পড়ে যায়। তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com