1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত - দৈনিক আমার সময়

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত

তরিকুল ইসলাম তারেক
    প্রকাশিত : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টার সময় শহরের পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)’র আয়োজনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচীতে জলার বিভিন্ন এলাকার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)’র জেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রি-ক্যাডেট এন্ড স্কুল ফাউন্ডেশন জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, রংধনু কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক মুক্তার হোসেন, উদয়ন বিদ্যা নিকেতন’র পরিচালক মনিরুজ্জামান মানিক, মাতৃছায়া প্রি-ক্যাডেট’র পরিচালক বেলাল হোসেন, দ্যা নেকট্র প্রি-ক্যাডেট’র পরিচালক বলাই বিশ্বাস, শহিদুল ইসলাম ও মরিরুজ্জামান টনি। কর্মসূচিতে জেলার ৪৩টি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালক, শিক্ষক-শিক্ষীকাসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়–য়া হাজার হাজার শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার অংশ হলেও, বৃত্তি পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ না থাকায় তারা বৈষম্যের শিকার হচ্ছেন। তারা বলেন, শিক্ষা সবার অধিকার কোনো শিক্ষার্থীকে বঞ্চিত করা উচিত নয়। দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে সকলের জন্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com