1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে ২ মাদক সেবীকে ৬ মাসের কারাদণ্ড  - দৈনিক আমার সময়

বীরগঞ্জে ২ মাদক সেবীকে ৬ মাসের কারাদণ্ড 

বীরগঞ্জ ( দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১ মার্চ, ২০২৬
উপজেলায় দুই মাদক সেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। রবিবার (১ মার্চ ) বিকেল ৫টার দিকে বীরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজ মোড় এলাকায় উপজেলার সুজালপুর ইউনিয়নের কুমোরপুর গ্রামের অশ্বিনী রায়ের ছেলে অজয় রায় (১৮) ও দক্ষিণ সুজালপুর গ্রামের খাদেমুল ইসলামের ছেলে রাসেল ইসলাম (২৫) কে ৬ পিস টেপেন্ডাডল ট্যাবলেটসহ তাদের  আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড এবং নগদ অর্থদন্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন। এ সময়  বীরগঞ্জ থানার এসআই রায়হান নবী, এসআই নিহার রঞ্জন রায় ও এস আই দীনেশ চন্দ্র রায় সহ পুলিশের টিম ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com