1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সতর্কতামূলক জরিমানা - দৈনিক আমার সময়

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সতর্কতামূলক জরিমানা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ হোটেল মালিক ও ১ পান দোকানকে মোট ২১০০ টাকা সতর্কতামূলক জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বীরগঞ্জ পৌরশহরের সাব- রেজিস্ট্রার অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সংক্রান্ত অনিয়মের অভিযোগে হোটেল মালিকদের এ জরিমানা করা হয় এবং ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়। ১জন পান দোকানদারকে ধুমপানের বিজ্ঞাপন সামনে রাখার অপরাধে সতর্কতামূলক ১০০ টাকার জরিমানা করা হয়।
এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফরিদ বিন ইসলামসহ বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com