1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বি.এন.পি একটি জঙ্গী সংগঠন- মাইনুল হোসেন খান নিখিল  - দৈনিক আমার সময়

বি.এন.পি একটি জঙ্গী সংগঠন- মাইনুল হোসেন খান নিখিল 

আব্দুল্লাহ আল লোমান, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : শনিবার, ৮ জুলাই, ২০২৩

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বিএনপি একটি জঙ্গী সংগঠন, সন্ত্রাসী সংগঠন,চাঁদাবাজ সংগঠন,পেট্রোল বোমা হামলাকারী সংগঠন,একুশে আগস্টে গ্রেনেড হামলাকারী সংগঠন। এই সংগঠনকে  নিয়ে এতো প্রেম দেখানোর কিছু নেই। কারন বাংলার মানুষ আজ জাগ্রত, সোশ্যাল মিডিয়ায় কিছু মিথ্যাচার করেই যদি-ই  মনে করেন,রাষ্ট্রিয় ক্ষমতায় এসে গেছি, এটা ভুল ধারণা।আজ শনিবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী  যুবলীগের আয়োজনে জনতা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে, শাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, বাংলাদেশ কৃষক লীগের সহ সভাপতি ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম,স্থানীয়  পৌর মেয়র আব্দুল কাদের শেখ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলির সদস্য এনামুল হক খান, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহ রাজু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. রাসেদুল ইসলাম খোকনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com