ময়মনসিংহে বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত প্রায় শতাধিক শিক্ষার্থীরকে সংবর্ধনা দিয়েছে (UAPP) বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কোচিং। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে নগরের ধানসিঁড়ি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই জাঁকজমকপূর্ণভাবে সকল শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে নৃত্য, কবিতা, ও গান পরিবেশনার মাধ্যমে আনন্দে মেতে উঠে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অভিমত ব্যক্ত করেন। (UAPP) বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কোচিং সেন্টার থেকে ৫ম বারের মতো বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আগামীতেও এ রকম আয়োজন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন (UAPP) বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কোচিং সেন্টারের দায়িত্বশীলরা। বাংলাদেশের যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তির নিশ্চয়তা নিয়ে ৫ বছর যাবৎ সফলতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে যাচ্ছেন (UAPP) বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কোচিং এর পরিচালক মোঃ মঈনুস সালাম (নির্ঝর)।
উল্লেখ্য, এছাড়াও প্রতিষ্ঠানটিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক নতুন শিক্ষার্থীদের ভর্তির রেজিস্ট্রেশন শুরু ১৯শে জুন ২০২৫। ভর্তি শুরু ৬ই আগস্ট,ক্লাস শুরু ১৫ ই আগস্ট। ক্লাস শেষ ৩১ শে ডিসেম্বর। মডেল টেস্ট জানুয়ারি ১ থেকে ৩১ তারিখ পর্যন্ত।
Leave a Reply