1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিমান শ্রমিক লীগ সিবিএ,র আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

বিমান শ্রমিক লীগ সিবিএ,র আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুল ইসলাম মন্ডল
    প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  বিমান শ্রমিক লীগ সিবিএ,র আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩১ আগস্ট (বৃহস্পতিবার)  সকাল ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান যানবাহন উপ-বিভাগ কমপ্লেক্স কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিমান শ্রমিক লীগ সিবিএ এর সাধারণ সম্পাদক  মোঃ শাখাওয়াত হোসেন খানের উপস্থাপনায় ও বিমান শ্রমিক লীগ সিবিএ এর সভাপতি মোঃ আব্দুর রহমান মুন্সির সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ মাহবুব আলী, এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী বেসামরিক বিমান ও প্রর্যটন মন্ত্রণালয়।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান এম.পি,মাননীয় সংসদ সদস্য ১৯১ ঢাকা -১৮।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা কামাল উদ্দিন, চেয়ারম্যান বিমান পরিচালনা পর্ষদ,মোঃ মোকাম্মেল হোসেন, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়,এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান,চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ, মোঃ শফিউল আজিম,ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বিমান বাংলাদেশ এয়ারলাইনস  লিঃ, মোঃ হাবিবুর রহমান সিরাজ,উপদেষ্টা পরিষদের সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, মোঃ সিদ্দিকুর রহমান, পরিচালক, প্রশাসক ও মানবসম্পদ বিভাগ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস,  মোঃ আজিজুল হক মিয়া অফিসার ইনচার্জ বিমানবন্দর থানা প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিমান শ্রমিক লীগ সিবিএ এর কেন্দ্রীয় কমিটির মোঃ সাইফুল্লাহ তরফদার, মোঃ দলিলুর রহমান, এ.কে.এম.মোজাম্মেল হোসেন,জি.এম.জাকির হোসেন,মারফত আলী পালোয়ান,মোঃ মহাফুজুর রহমান,আব্দুল বারী লাভলু, মোঃ হারুন উর রশিদ,কাজী মোঃ আনোয়ারুল হক, বুলবুল আহমেদ,  মোঃ রফিকুল ইসলাম, নুরুন্নাহার,আলী হায়দার স্বাধীন, মোঃ বশির, মোঃ খায়রুল ইসলাম, শাহজান আলী মন্ডলসহ
বিভিন্ন ইউনিটের নেতাকর্মী, সিবিএ,র নেতাকর্মী ও বাংলাদেশ বিমান এয়ারলাইনস এর কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বিমান শ্রমিক লীগের পক্ষ থেকে বিভিন্ন দাবি পেশ করা হয়েছে দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বিএফসিসির চুক্তি বাতিল করে বিমানের ন্যায় স্থায়ী করণ করতে হবে,
করোনা কালীন সময়ে বন্ধ থাকা  মেডিকেল সুবিধা চালুকরণ, ফুডসাবসিটি ১০০-/থেকে ২০০-/ উন্নতকরণ, জি নম্বর ভাইদের বৈষম্য আংশিক দূরীকরণ, সাম্প্রতিকালে বিএফসিসিতে বিমানের পেসেস প্রদান, প্রকৌশল বিভাগে সুইপার পদকে ক্লিনার পদে উন্নতীকরণ সহ আরও কিছু বিমান শ্রমিকের  যৌক্তিক দাবি উল্লেখ করে তা পূরণের দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিমান শ্রমিক লীগ সিবিএ সভাপতি ও সাধারন সম্পাদক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনাদের দাবিগুলো যুক্তিক দাবি আমরা এ বিষয়ে গুরুত্ব দিবো তবে আপনাদের উপর অর্পিত দায়িত্বগুলো সঠিক ভাবে পালন করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com