রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় ১,৮০০ ( এক হাজার আট শত) পিছ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মোঃ রুবেল হোসেন (২৩),পিতা মোঃ ইমাম হোসেন, মাতা মোছাঃ মাহমুদা খাতুন, সাং,হরিপুর, ডাকঘর, হরিনবের,থানা,নাছিরনগর, জেলা, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান ঠিকানা, মুক্তিযোদ্ধা কলোনি, হিলভিউ রোড, ডাকঘর, পিটি আই, থানা, পাচঁলাইশ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম।
গত ১৪ জুলাই ( শুক্রবার) রাত ৭ টা ১৫ মিনিটের দিকে এয়ারপোর্ট গোলচত্তর এলাকায় এস আই হাফিজুর রহমান ডিউটি কালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বিমানবন্দর রেলওয়ে স্টেশন এর পূর্ব পাশে ( কার পার্কিং) স্থানে মাদক কারবারি মাদক দ্রব্য বিক্রি করার উদ্দেশ্যে অবস্থান করছে, এ ঘটনার বিষয়ে তিনি বিমানবন্ধর থানার ওসি অপারেশন মোঃ খোরশেদ আলম কে জানালে তিনি ঘটনাস্থলে আসেন এবং ওনার উপস্থিতিতে ও নেতৃত্বে এস আই হাফিজুর রহমান ৭ টা ৩০ মিনিটের সময় গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন। এসময় আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হন।
এসময় তার নিকট থেকে ১,৮০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যাহার ওজন ১৮০ গ্রাম, যাহার মূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া বলেন গ্রেফতারকৃত আসামি একজন মাদক কারবারি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে, এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
Leave a Reply