1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিমানবন্দরে সক্রিয় ছিনতাইকারীর দলনেতা সহ ৪ জনকে আটক করেছে র‍্যাব - দৈনিক আমার সময়

বিমানবন্দরে সক্রিয় ছিনতাইকারীর দলনেতা সহ ৪ জনকে আটক করেছে র‍্যাব

নাজমুল ইসলাম মন্ডল 
    প্রকাশিত : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

 রাজধানীর বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের দলনেতাসহ চারজনকে আটক করেছে র‍্যাব। আটককৃতরা হলেন- দলনেতা মো. রকি, সাইদুল, মো. নাঈম হোসেন ও মো. ফরিদ।

বৃহস্পতিবার বিমানবন্দর সড়ক ও রেলস্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব -১ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. পারভেজ রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত চারটি চাকু উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন র‍্যাব কে তথ্য নিয়ে সহায়তা করেতে।

এই বিষয়ে উত্তরা বাসী মনে করেন প্রশাষণ চাইলে সমাজথেকে সকল অপরাধ নির্মূল করা সম্ভব। পারভেজ সাহেব দায়িত্বে আসার পর থেকে র্যার ১ অনেকগুলো বড় বড় সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com