1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারী’কে গ্রেফতার র‍্যাব-১ - দৈনিক আমার সময়

বিপুল পরিমান ইয়াবা ও গাঁজাসহ ২ মাদক কারবারী’কে গ্রেফতার র‍্যাব-১

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

 

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব-১ এর সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত মাদক ব্যবসায়ী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্তারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ জুন ২০২৩ ইং আনুমানিক রাত ০০৩০ ঘটিকায় র‍্যাব-১ উত্তরা,ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে গাজীপুর মহানগর, গাজীপুর এর টঙ্গীপূর্ব থানাধীন পাগাড় এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান সোহাগ মোল্লা সম্রাট (৩০)কে ১০৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইল ফোন এবং নগদ ১,১০০/- টাকাসহ গ্রেফতার করা হয়। একই দিন র‍্যাব-১ এর অপর এক আভিযানিক দল আনুমানিক ৩. ঘটিকায় গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক জনৈক মুকুলে টিনসেড বাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মিরাজুল হক (৩১)কে ০২ কেজি গাঁজা গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মোঃ পারভেজ রানা, সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) অধিনায়কের পক্ষে র‍্যাব-১ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com