1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিজয়নগরে গাঁজাসহ ৬ মাদক পাচারকারী গ্রেফতার - দৈনিক আমার সময়

বিজয়নগরে গাঁজাসহ ৬ মাদক পাচারকারী গ্রেফতার

Reporter Name
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
 বৃহষ্পতিবার (২২ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭২ কেজি গাঁজাসহ ৬ মাদক পাচারকারী গ্রেফতার করেছে পুলিশ। ভোর ৪ টায় উপজেলার ৭নং সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় সেলিম মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন বিজয়নগর থানার   এসআই মোঃ শরীফুল ইসলাম, এসআই মোঃ জুয়েল রানা ভূইয়া, এএসআই মোঃ আব্দুল্লাহ আল মামুন, এএসআই মোঃ রুহুল আমিন, এএসআই মোঃ আমির হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৬ মাদক পাচারকারীকে গ্রেফতার করে।
এরা হলেন, বিজয়নগর উপজেলার কাশিনগর এলাকার মনা মিয়ার ছেলে সজল মিয়া(৩০), একই এলাকার মজনু মিয়ার ছেলে ফটিক চাঁন (২৮), আবদুর রহমানের ছেলে সেলিম মিয়া (৩৫), নয়নপুর গ্রামের আমির হোসেনের ছেলে মোঃ হাসান মিয়া (৪২), জেলার সদর উপজেলার উলচাপাড়া এলাকার মনু মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের হিয়া মিয়ার ছেলে মাসুম মিয়া (৪৫)।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ বলেন, বিপুল পরিমাণ মাদকসহ ৬জনকে গ্রেফতার করা হয়েছে।  মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com