বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র কেন্দ্রীয় রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। ২৪ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ৯টায় বিএমপি’র কেন্দ্রীয় রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি কেন্দ্রীয় রিজার্ভ অফিস এবং রিজার্ভ অফিসের বিভিন্ন শাখা সমূহ, এস্টেট, ট্রেনিং এন্ড ওয়েলফেয়ার ও ভিকটিম সাপোর্ট সেন্টারের গুরুত্বপূর্ণ বিভিন্ন রেজিস্ট্রার সমূহ পুঙ্খানুপুঙ্খ ভাবে পর্যালোচনা করেন। এবং রিজার্ভ অফিস ও তার শাখা-প্রশাখার কার্যক্রম সংক্রান্তে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পরিদর্শন বই এ মন্তব্যসহ স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন/ফোর্স) এস এম কামরুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার ও বন্দর থানা) প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার কোতয়ালী মডেল থানা সীমা খানম, রিজার্ভ অফিসার-১ সহ সংশ্লিষ্ট অন্যান্য অফিসার ও ফোর্স।
Leave a Reply