1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিএমপি’র কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

বিএমপি’র কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩০ ডিসেম্বর সকাল ১১টায় বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। এ সময় পুলিশ কমিশনার বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিউনিটি পুলিশিং গণমুখী পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগবান করে। তাই তৃণমূল পর্যায়ে জনগনকে সম্পৃক্ত করে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও গতিশীল করতে হবে। এ ছাড়াও তিনি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো সক্রিয় ও বেগবান করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরাম কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ পুলিশ কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বিষয়ে পুলিশ কমিশনারের নিকট তাদের মতামত তুলে ধরেন। উল্লেখ্য, মতবিনিময় সভার শুরুতেই বিএমপি’র কমিউনিটি পুলিশিং ফোরাম কেন্দ্রীয় কমিটির প্রয়াত সদস্য মরহুমা রাবেয়া খাতুনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সভাপতি ও সাধারন সম্পাদক, কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীকসহ বিএমপি’র উর্ধ্বতন কর্মকতাগন, কমিউনিটি পুলিশিং ফোরামের উপদেষ্টা ও কেন্দ্রীয় কমিটির সদস্যগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com