সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত কয়েক মাস ধরে এ শহরে (ঢাকা) বিএনপিও সমাবেশ করেছে, আমরাও করেছি। আপনারা (সাংবাদিক) পাল্টাপাল্টি বলে নিউজ করেছেন। কিন্তু পাল্টাপাল্টি মারামারি কোথাও হয়নি। এখানে এক দলের সঙ্গে অন্য দলের কোনো সংঘাত হয়নি। তারা (বিএনপি) এ ঢাকা শহরে প্রথমে পদযাত্রা করেছে। পাশে আমাদের সমাবেশ হয়েছে। সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি।
এ সময় তিনি আরো বলেন, আগামী ১০ ডিসেম্বরের অনুষ্ঠেয় আওয়ামী লীগের সমাবেশ ঘিরে সংঘাতের কোনো আশঙ্কা নেই।
Leave a Reply