1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিএনপি নেতাদের জামিন ও বিচারের বিষয় একমাত্র আদালতের: নির্বাচনীয় প্রচারণায় আইনমন্ত্রী - দৈনিক আমার সময়

বিএনপি নেতাদের জামিন ও বিচারের বিষয় একমাত্র আদালতের: নির্বাচনীয় প্রচারণায় আইনমন্ত্রী

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
বিএনপি নির্বাচনে এলে সব নেতাদের মুক্তি দেওয়া হবে, কৃষি মন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, কৃষিমন্ত্রী যা বলেছেন সেটি তার ব্যক্তিগত অভিমত। এটা  দলের অভিমত নয়। বিএনপি নেতা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিচার ও জামিনের বিষয়ে একমাত্র আদালত কথা বলতে পারবে। 
তিনি আরো বলেন, ১৯৭৫ সালে বিএনপি যখন বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যা করে স্বৈরশাসন চালাচ্ছিল তখন বিচার বিভাগকে করাপ্ট করা হয়েছে। এখন সে অবস্থা নেই। বর্তমানে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।
তিনি মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার সড়ক বাজার এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলে।
মন্ত্রী আরো বলেন, বিগত দশ বছরে কসবা – আখাউড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। জনগণের ভালবাসায় আগামীতেও এই উন্নয়ন অব্যাহত রাখা হবে। পরে মন্ত্রী খরমপুর কল্লা শহীদ (রহঃ) এর মাজার জিয়ারত করেন।
এ সময় আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আলী চৌধুরী, সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com