আগামী জাতীয় সংসদ নির্বাচনে
বিএনপি ক্ষমতায় গেলে ইনানীর খালের উপর রবার ড্যাম স্থাপন করা হবে শাহজাহান চৌধুরী।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, উখিয়া টেকনাফ ৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী শাহাজাহান চৌধুরী বলেছেন, বিগত বিএনপি সরকারের আমলেই সমুদ্র উপকূলীয় জালিয়া পালং এবং বাহারছাড়া ইউনিয়নের জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। আজ পুরো এলাকায় জমির দাম বৃদ্ধি পেয়ে স্বর্ণের দামে আলোকিত হয়েছে।
তিনি বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ইনানী খালের উপর র্যাবার ড্যামে স্থাপনার মাধ্যমে কৃষি ক্ষেত্রকে এগিয়ে নেওয়া হবে। সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
শনিবার উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া ও ইনানী সহ বিভিন্ন গ্রামে গঞ্জে গণসংযোগ কালে শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।
এ সময় উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী সহ বিপুল সংখ্যক বিএনপি যুবদল ছাত্রদলের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
পরিবেশ উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ প্রকাশ শাহজাহান চৌধুরীর :
এসএসএফ সুবিধা পাবেন শুধুমাত্র খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফ আসনের বিএনপির ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) উখিয়া উপজেলার কোট বাজার স্টেশনে বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শনকালে জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী সাংবাদিকদের বলেন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং কালে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই শুধু স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ভিভিআইপি প্রটোকলের নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছে; পরিবারের অন্য সদস্যের জন্য নয়, এমন বক্তব্য জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন হয়ে পড়েছে।
কক্সবাজার ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার সহ নাতি নাতনীকে পর্যন্ত এসএসএফ সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া পরিবারের বেলায় কেবল অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এসএসএফ সুবিধা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদেরকে এ সুবিধার আওতার বাইরে রাখা হচ্ছে এটি জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে।
কক্সবাজার জেলা বিএনপি এই নেতা উদ্বেগ প্রকাশ করে বলেন, ১৯৮৩ সালে ফিলিপাইনের বিরোধী দলীয় নেতা সাবেক সিনেটর নিনয় অ্যাকুইনোকে বিমানবন্দর হত্যা করা হয়েছিল। তিনি দীর্ঘ সময় বিদেশে নির্বাসন থাকার পর দেশে ফেরার পথে এ হত্যাকাণ্ডের শিকার হন। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বছর লন্ডন অবস্থান করছেন। দেশে আসার ঠিক মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা এস এস এফ সুবিধা পাবেনা পরিবেশ উপদেষ্টার এমন বক্তব্যে জিয়া পরিবারকে ভাবিয়ে তুলেছে। তিনি দেশের এই মুহুর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তায় এসএসএফ দেওয়ার দাবি জানান।
Leave a Reply