1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয় - দৈনিক আমার সময়

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের কলকাতা। এদিকে দূষণ মাত্রার দিক থেকে তালিকায় রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়। আজ মঙ্গলবার সকাল ১০টা ৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা কলকাতার বায়ুর মানের স্কোর হচ্ছে ২১৩ অর্থাৎ সেখানকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। শহরটির স্কোর হচ্ছে ১৯৬ অর্থাৎ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর।সূচকের তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং শহরটির স্কোর হচ্ছে ১৮৫। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।

দূষণের তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এদিকে দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ দিনদিন আরও ভয়ংকর হয়ে উঠছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি মানুষের জীবন। গবেষণা বলছে, বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত চারটি দেশ এবং দূষণের শীর্ষে থাকা ১০ শহরের মধ্যে নয়টির অবস্থানই এ অঞ্চলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com