1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাচসাস গুনীজন সম্মাননা পেলেন  সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু  - দৈনিক আমার সময়

বাচসাস গুনীজন সম্মাননা পেলেন  সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু 

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ সাংবাদিক সমিতি বাচসাস এর আয়োজনে মিলনে আনন্দে আমাদের গুণীজন শীর্ষক বাচসাস পরিবারের কবিতা পিঠা গান, এবং গুণীজন সম্মাননা অনুষ্ঠান গতকাল ২৮ আগষ্ট সন্ধায় শিল্পকলা একাডেমীর চিত্রশালায় অনুষ্ঠিত হয়েছে। এতে গুণীজন সম্মাননায় সম্মাননা পেয়েছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার সুরকার আশিক বন্ধু। এসময় স্টেজ আশিক বন্ধুর হাতে সম্মাননা তুলে দেন বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পন, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল সহ অনেকে। সম্মাননা অর্জন করে অনুভূতি জানিয়ে আশিক বন্ধু- বিনোদন এবং চলচ্চিত্র সাংবাদিকরা সবসময় সব শিল্পী এবং তারকাদের নিউজ করে এবং পুরস্কার দিয়ে অবদান রাখেন। এবার আমরা নিজেরা নিজেদের সাধনা ও কাজের মূল্যায়নে সম্মাননা পেলাম নিজেদের পরিবার এবং প্রিয় সংগঠন বাচসাস থেকে। এই আনন্দ এবং প্রাপ্তি আমাকে সবসময় আরো ভালো কাজের অনুপ্রেরণা ও সাহস জোগাবে। এবার বাচসাস পরিবারের মেধাবী সদস্যদের গুণীজন সম্মাননা দিয়ে একটা অন্যরকম চমৎকার দৃষ্টান্ত দেখালো বাচসাস বর্তমান কমিটি। আমার বিনোদন সাংবাদিকতা ও গীতিকারের পথচলায় বাচসাস যে মূল্যায়ন করেছেন এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি বাচসাস পরিবারের প্রতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com