1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ‎পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা - দৈনিক আমার সময়

বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ‎পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা

‎সোহেল রানা বাবু ‎বাগেরহাট প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

‎বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক
‎অর্ধ-বার্ষিক  সমন্বয় সভা  অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার ( ৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান
‎অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন।
‎সমন্বয় সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপ পরিচালক ডা: মোঃ ফখরুল
‎হাসান।
‎ সমন্বয় সভায় নয়টি উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও জেলার ৭৫ টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
‎প্রধান অতিথি জানান, গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে উচ্চ আদালতের ওপর থেকে মামলা জট কমবে এবং বিচার প্রার্থীরা স্বল্প খরচে ও স্বল্প সময়ে সঠিক বিচার পেতে সক্ষম হবেন। প্রচলিত আদালতে একটি মামলা
‎দায়েরের পর বছরের পর বছর কেটে গেলেও চূড়ান্ত রায় পেতে ভোগান্তি পোহাতে
‎হয়। এতে বিচারপ্রার্থীদের সময়,অর্থ,শ্রম-সবকিছুর’ই অপচয় হয়। তাই গ্রাম আদালতকে নাগরিকদের সঠিক এবং সহজতর ন্যায় বিচার প্রক্রিয়ার কার্যক্রমের মাধ্যমে আস্হা অর্জন করতে কাজ করে যেতে হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com