1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর মাসিক সাহিত্য আড্ডা ও ফল উৎসব উদযাপন - দৈনিক আমার সময়

বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর মাসিক সাহিত্য আড্ডা ও ফল উৎসব উদযাপন

মোঃশফিকুল ইসলাম আরজু, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
 সৃজনশীল বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর নিয়মিত মাসিক সাহিত্য আড্ডা ও মৌসুমী  ফল উৎসব উদযাপন করা হয়।
৯ জুন  শুক্রবারসাহিত্য  আড্ডায় কাজী আনিসুল হক সম্পাদিত সাহিত্যের ছোট কাগজ ‘কবিতার কম্পাস’ এর পাঠ উন্মোচন, স্বরচিত কবিতা পাঠ ও ফল উৎসবের আয়োজন অনুষ্ঠিত হয় নারায়গঞ্জ শহরের চাষাড়া রামবাবু পুকুর পাড় রুপান্তর লিভিং হাউজিং এর কার্যালয়ে।
বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর আহবায়ক কাজী আনিসুল হকের সভাপতিত্বে ও  যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম আরজু’র তত্ত্বাবধানে কথাশিল্পী ফরিদুল মাইয়ানের পরিচালনায় উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক হামিদ কাফি, মোঃ আবুল কাশেম, জয়নুল আবেদীন জয়, ফরিদা ইয়াসমিন সুমনা, আবুল কালাম আজাদ, চিত্রকর শাহ্ আলম, ইকবাল হোসেন রোমেছ, জান্নাতুল ফেরদৌস,  সুমন সরকার, এম নাজমুল হাসান, নাজমুল হোসাইন খান, মোঃ শাহ্ আলম, রুহুল আমিন রুদ্র, রুপন দাস, মোঃ আকাশ,  ওয়ারদে রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com