1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাংলাদেশের ইতিহাস, ও স্বাধীনতা ৭ই মার্চ ছাড়া সম্ভব না কক্সবাজারে: মন্ত্রী ডা. দীপু মনি - দৈনিক আমার সময়

বাংলাদেশের ইতিহাস, ও স্বাধীনতা ৭ই মার্চ ছাড়া সম্ভব না কক্সবাজারে: মন্ত্রী ডা. দীপু মনি

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
সমাজকল্যানমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা.দীপু মনি বলেছেন, ঐতিহাসিক ৭মার্চের ভাষণ শুধুমাত্র একটি ভাষণ নয়। এটি একটি জাতির মুক্তির লক্ষ্যে রচিত মহাকাব্য। বিএনপিসহ তাদের মিত্ররা ৭ই মার্চ পালন করে না। বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা ৭ই মার্চ ছাড়া হতে পারে না। সুতরাং যারা এটি মানে না বা পালন করে না, তারা আসলে স্বাধীনতাতেই বিশ্বাস করে কি না সন্দেহ।
বৃহস্পতিবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চ সকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় মন্ত্রী এ সব কথা বলেন।
জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের গুরুত্ব তুলে ধরে ডা.দীপু মনি বলেন, এই ভাষণ মানুষকে শুধু উদ্বুদ্ধই করেনি, গেরিলা যুদ্ধের প্রস্তুতিই দেয়নি, যুদ্ধে বিজয়ও এনে দিয়েছে। বিএনপি ৭ মার্চ পালন না করে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিাহাস বিকৃত করে স্বাধীনতা পরবর্তী প্রজন্মকে বিভ্রান্ত করার অপপ্রয়াস চালিয়েছে।
আজ ও এই অপশক্তি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। আওয়ামী লীগের নেতাকর্মীদের তরুণ প্রজন্ম কে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়তের সকল দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেমশ গড়ে তুলব ঐতিহাসিক ৭ মার্চের  এই দিনে এই হোক আমাদের প্রত্যয়।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মুজিবুর রহমান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরী,জেলা আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন, কানিজ ফাতেমা আহমেদ, এড.রনজিত দাশ,ইঞ্জিনিয়ার বদিউল আলম,এড.তাপস রক্ষিত,খোরশেদ আলম কুতুবী,ইউনুচ বাঙ্গালী, কাজী মোস্তাক আহমদ শামীম,ড.নুরুল আবছার, সাংবাদিক মুজিবুল ইসলাম, জহিরুল ইসলাম পৌর আ.লীগের সভাপতি নজিবুল ইসলাম,সাধারন সম্পাদক উৎজ্জল কর, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হামিদা তাহের, আ.লীগ নেতা মোহাম্মদ মহীদুল্লাহ, মির্জা ওবাইদ রুমেল, আশরাফ উদ্দিন আহমেদ,অধ্যাপক রোমেনা আকতার,এড. নুরুল ইসলাম সায়েম,আহসান সুমন ,মিজানুর রহমান হেলাল, প্রবাসী মক্কা আ.লীগের শাহেদ, শামসুল আলম,মহিলা নেত্রী আয়েশা সিরাজ,আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক দুলাল কান্তি দাশ, যুব মহিলা লীগের সভাপতি(ভারপ্রাপ্ত)হাসিনা আকতার রীটা,   সাধারন সম্পাদক তছলিমা আকতার রোমানা, পৌর আ.লীগের সহসভাপতি ডা. পরিমল কান্তি দাশ, মিজানুর রহমান, আবু বক্কর ছিদ্দিক খোকন, দীপক দাশ,ওয়াহিদ মুরাদ সুমন, ফয়সাল হুদা,সোহেল রানা, আমির উদ্দিন, মহিলা লীগ নেত্রী শিরিন আকতার, রেবেকা সুলতানা আইরিন, ওলামা লীগ আহবায়ক মৌলানা নুরুল আলম সরকার আ.লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com