বস্ত্র ও পাঠ মন্ত্রী এ্যাড. জাহাঙ্গীর কবির নানক এমপি’র মা-বাবার রুহের মাগফেরাত কামনায় বরিশাল নগরীর মুসলিম গোরস্থান মাদ্রাসায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। ১৫ মার্চ শুক্রবার নগরীর গোরস্থান রোড মাদ্রাসায় ইফতার পুর্বে দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক মাহামুদুল হক খান মামুন, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ প্রমুখ।
Leave a Reply