বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। বে-সরকারিভাবে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীকে ৮৬ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী হাতপাখা প্রতীক পেয়েছেন ৩৩ হাজার ৩০৭ ভোট। বরিশাল সিটিতে মোট ভোটার ছিলো ২ লক্ষ ৭৬ হাজার ২৯৮ টি। এর মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৬৪৫ ভোট কাস্ট হয়েছে। যা শতকরা ৫০.১৮ % ভাগ। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ১ লক্ষ ৩৮ হাজার ৮০৯ জন। নির্বাচনে মোট ভোট কক্ষ ৮৯৪টি। প্রতিটি ভোট কক্ষে ১টি করে এবং প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে ২টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা ছিল।
Leave a Reply