1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবার দাবিতে মানববন্ধন - দৈনিক আমার সময়

বরিশাল শের-ই-বাংলা হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবার দাবিতে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ১২ জুলাই বুধবার সকালে হাসপাতালের সন্মুখে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা হাসপাতালের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি, অকেজো যন্ত্রপাতি চালু, লিফট, এসি সচলসহ দালালের দৌরাত্ম্য রোধের দাবি জানান। তারা চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের সেবা না পাওয়ারও প্রতিবাদ করেন। আর এ জন্য হাসপাতালে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের তাগিদ দেন। এতে সভাপতিত্ব করেন রেহানা বেগম। মানববন্ধনে প্রধান বক্তা বেসরকারি সংস্থা স্কোপ এর নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার কারণে সেবা থেকে রোগীদের বঞ্চিত করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের এখানে চিকিৎসা হচ্ছে না। তাদের ঢাকায় রেফার করা দুঃখজনক। এমনটাই যদি করতে হয়, তাহলে বড় বড় বিশেষজ্ঞ চিকিৎসকেরা কি করেন। তিনি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের তাগিদ দেন। পরিবেশবাদী সংগঠক কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, আমাদের শেবাচিম হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এখানকার অনেক যন্ত্রপাতি নষ্ট। দুর্বল ব্যবস্থাপনার কারণে লিফট চলে না, এসি চলে না, পানি সংকট। অপারেশনের রোগীদের ঔষধ বাহির থেকে কিনে আনানো হয়। পরে হাসপাতালের কর্মচারীরা দালালের মাধ্যমে সেই ঔষধ বাহিরে বিক্রি করা হয়। হাসপাতালের স্টাফরা রোগীর স্বজনদেরকে বাহিরে থেকে এসব ঔষধ আনতে বলে। অথচ রোগীদের অপারেশনের সব ঔষধ হাসপাতাল থেকেই দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এসব না দেখায় রোগীরা উন্নত স্বাস্থ্য সেবা পাচ্ছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com