1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল মেট্রোপলিটনে নবনিযুক্ত কমিশনার জিহাদুল কবিরের দায়িত্বভার গ্রহণ - দৈনিক আমার সময়

বরিশাল মেট্রোপলিটনে নবনিযুক্ত কমিশনার জিহাদুল কবিরের দায়িত্বভার গ্রহণ

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার জিহাদুল কবির দায়িত্বভার গ্রহন করেছেন। ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে  বরিশাল মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টারে নিজ কার্যালয়ে এ দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় নবনিযুক্ত বিএমপি কমিশনার জিহাদুল কবিরকে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান। পরে নবনিযুক্ত বিএমপি কমিশনার জিহাদুল কবির দায়িত্বভার গ্রহণ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। দায়িত্বভার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ জাকির হােসেন মজুমদার, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ ও সাপ্লাই এন্ড লজিস্টিকস) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মোঃ আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএম আশরাফ উল্যাহ তাহের ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতি প্রাপ্ত) রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) প্রণয় রায় সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com