বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালের সেবার মান ও মোটর ওয়ার্কশপের উন্নয়ন সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে রবিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সম্মেলন কক্ষে বিভাগীয় পুলিশ হাসপাতালের সেবার মান ও বিভাগীয় মোটর ওয়ার্কশপের উন্নয়ন সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। সভায় রেঞ্জ ডিআইজি বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসাসেবার মান বৃদ্ধি এবং বিভাগীয় মোটর ওয়ার্কশপের আধুনিকায়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। ডিজিটাল প্ল্যাটফর্মে ভার্চুয়ালি এবং সশরীরে উপস্থিত কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বরিশাল আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ার, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান, পুলিশ ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোঃ আব্দুল্লাহ আল ইয়াছিন, রেঞ্জ ডিআইজি কার্যালয় পুলিশ সুপার রুনা লায়লা সহ রেঞ্জ অফিসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply