বরিশাল রেঞ্জ ডিআইজি কর্তৃক জেলা পুলিশের বিশেষ কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স গ্রাটিটিউট হলে এই বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান। সভার শুরুতে রেঞ্জ ডিআইজি সালামি গ্রহণ করেন। এ সময় রেঞ্জ ডিআইজি বরিশাল জেলা বার্ষিক পরিদর্শন করেন। এরপরে বরিশাল জেলা পুলিশ লাইন্স গ্রাটিটিউট হলে জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে বিশেষ কল্যাণ সভা করেন। এ সময় রেঞ্জ ডিআইজি অফিসার ও ফোর্সদের সমস্যার কথা শুনেন এবং সমস্যার সমাধানে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, অফিসার ও ফোর্স সদস্যবৃন্দ। পরবর্তীতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে বরিশাল জেলার সকল ইউনিট ইনচার্জদের সাথে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। এ সময় জেলা পুলিশ সুপার ফেব্রুয়ারি মাসে জেলার শ্রেষ্ঠ অফিসারদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
Leave a Reply