সরকারি কর্মচারী হয়ে তথ্য গোপন করে অবৈধভাবে বরিশাল সদর উপজেলার চর আইচা মৌজার প্রায় ১০ কোটি টাকার ২ একর খাস জমি বন্ধবস্ত নেয় সরকারি কর্মচারী এক ব্যক্তি বিষয়টি জানতে পেড়ে জমি বন্দোবস্ত বাতিল করে সরকারি কর্মচারীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন বরিশালের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। ১২ জুলাই বুধবার দুপুরে বরিশালের সদর উপজেলার চর আইচা মৌজার সেই ২ একর জমি সহ সরকারি আরো ৩ একর দখলকৃত খাসজমি উদ্ধার করেন জেলা প্রশাসন। ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, বরিশালের বিভাগীয় কমিশনার অফিসে কর্মরত থাকা অবস্থায় এক কর্মচারী মিথ্যা বলে এবং নিজের পরিচয় গোপন করে সরকারের জমি বন্দোবস্ত নেয়। বিষয়টি দীর্ঘ বছর পর বরিশাল জেলা প্রশাসন জানতে পেরে তার বন্দোবস্ত বাতিল করে পুনরায় সরকারের এই খাস জমি নিয়ন্ত্রণে এনে সরকারি কর্মচারীদের জন্য হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। যেহেতু ঐ কর্মচারী বর্তমানে অবসরে রয়েছে তাই তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান, বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম প্রমুখ।
Leave a Reply