1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ আইজিপি কাপের উদ্বোধন - দৈনিক আমার সময়

বরিশালে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ আইজিপি কাপের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
বরিশালে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ আইজিপি কাপ ২০২৫-২৬ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর শনিবার বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে ও ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের আয়োজনে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ আইজিপি কাপের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমপি পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শাহাব উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল আরআরএফ কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন, জেলা পুলিশ সুপার এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান, বিএমপি উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি, খেলোয়াড় এবং দর্শকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com