1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী - দৈনিক আমার সময়

বরিশালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। ১৭ জুন শনিবার সকাল ১১টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com