বরিশালে ‘নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সাইবার ক্রাইম প্রতিরোধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকালে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ সেমিনার কক্ষের গ্যালারীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফয়জুল বাশার। সভাপতিত্ব করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জি এম নাজিমুল হক। মূল উপস্থাপক ছিলেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক এনডিসি আবু সাঈদ মোঃ কামরুজ্জামান। আলোচক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাশিদ আল আসিফ, সাইবার টিনস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার ২০২০ বিজয়ী সাদাত রহমানসহ অন্যানরা। নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সাইবার ক্রাইম প্রতিরোধ” শীর্ষক সেমিনারে আরো উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাঃ মোঃ আজিজুল হক, কলেজের শিক্ষকগণ, শিক্ষার্থীবৃন্দ, বরিশাল জেলার আইসিটি কর্মকর্তাগণ, এনসিএসএ’র কর্মকর্তাগণ। উক্ত সেমিনারে অংশগ্রহণকারীগণ নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা আইন বিষয়ক বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। সেমিনারের প্রধান অতিথি আলোচনায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠনের জন্য প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি বিভিন্ন সাইবার ঝুঁকি এবং মোবাইল স্ক্যাম নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন। মূল প্রবন্ধ উপস্থাপক, আলোচকবৃন্দ এবং এনসিএসএ’র কর্মকর্তাগণ উক্ত প্রশ্নসমূহের উত্তর প্রদান করেন।
Leave a Reply