1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি ও আলোচনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি ও আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে বরিশালে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন রবিবার সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গণশুনানি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনার (অনুসন্ধান) দুর্নীতি দমন কমিশন ড. মোঃ মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ আক্তার হোসেন, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের দপ্তর প্রধানগণ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন পরে সাধারণ মানুষের অংশগ্রহণে উন্মুক্ত গণশুনানির অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com