1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক আমার সময়

বরিশালে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

বরিশালে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগান নিয়ে ১০ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় কবি জীবনানন্দ দাস আউটার স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বিভাগীয় প্রশাসন বরিশালের বাস্তবায়নে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্দেশ আলম, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অংশগ্রহনকারী খেলোয়াড়বৃন্দ। শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে বরিশাল বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন করা হয়। পরে উদ্বোধনী ম্যাচে মাঠে নামেন চরফ্যাশন সরকারি কলেজ ভোলা বনাম মুলাদী সরকারি কলেজ। এই টুর্নামেন্টে ৬টি জেলার মোট ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com