বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলেদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় বরিশালের আয়োজনে নগরীর অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়ের পুকুরে জেলেদের মাঝে এই সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাঁতার প্রতিযোগিতা পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন।
Leave a Reply