বরিশালে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে বরিশালে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধন করা হয়। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বরিশাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা (অ.দা.) সুফল চন্দ্র গোলদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মহসীন, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদর নৌ থানার ওসি, জনপ্রতিনিধি, জেলে সমিতি জেলেরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন। এ সময় তিনি জাটকা সংরক্ষণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসাধারণকে অবহিত করা এবং অবৈধ আহরণ বন্ধে সচেতনতা সৃষ্টি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি জেলেদের বিকল্প কর্মসংস্থান ও সহায়তা কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়। তিনি আরো জানান কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক প্রচার-প্রচারনা মতবিনিময় সভা, জেলেদের মধ্যে সাঁতার প্রতিযোগিতা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ। সাধারন মানুষ মনে করছেন এ ধরনের আয়োজন জাটকা সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply