1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে কৃষকদের মাঝে বীজ ও চারা বিতরণ - দৈনিক আমার সময়

বরিশালে কৃষকদের মাঝে বীজ ও চারা বিতরণ

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

বরিশালে ১ হাজার ৫ শত জন কৃষকের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার দুপুরে সদর বরিশাল সদর উপজেলা পরিষদে উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাহাবুর রহমান মধু, উপজেলা কৃষি কর্মকর্তা মার্জিন আরা মুক্তা প্রমুখ। অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ শত কৃষককে সার ও বীজ বিতরণ করা হয়। এর আগে বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নের আরো ৭ শত কৃষককে নারিকেল চারা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com