বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই স্লোগান নিয়ে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং অদম্য নারীদের অন্বেষণে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এবং সংবর্ধিত নারী অদম্য এবং তার পরিবারের সদস্যরা। শুরুতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে সার্কিট হাউজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। এরপরে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। বরিশাল জেলা পর্যায়ে আগৈলঝাড়া উপজেলার অর্থনৈতিক সাফল্য অর্জনকারী অদম্য নারী মিসেস মনিরা আক্তার। উজিরপুর উপজেলার শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অদম্য নারী নাহীদ রুমানা মিতু। বরিশাল সদর উপজেলার সফল জননী নারী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অদম্য নারী দেলোয়ারা বেগম। বাবুগঞ্জ উপজেলার নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে অদম্য নারী সালমা আক্তার। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে অদম্য নারী বাবুগঞ্জ উপজেলার রিতা ব্রাহ্ম।
Leave a Reply