1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালবাসীর ভাগ্য বদলের কারিগর হবেন খোকন সেরনিয়াবাত- এ্যাড. জাহাঙ্গীর কবির নানক - দৈনিক আমার সময়

বরিশালবাসীর ভাগ্য বদলের কারিগর হবেন খোকন সেরনিয়াবাত- এ্যাড. জাহাঙ্গীর কবির নানক

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ বছরে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন। যা ভবিষ্যতে আরো তরান্বিত হবে। কিন্তু যে কোন কারনেই হোক বরিশালে এই উন্নয়নের ছোঁয়া লাগেনি। এটা বরিশালবাসীসহ আমাদের সবার দুর্ভাগ্য। আমরা বিশ্বাস করি সেই দুর্ভাগ্য কেটে গেছে। এখন শুধু শুভ দিনের অপেক্ষা। ভাগ্য বদল হবে বরিশালের মানুষের। আর এই ভাগ্য বদলের কারিগর হবেন আমাদের প্রার্থী খোকন সেরনিয়াবাত। যাকে প্রধানমন্ত্রী আপনাদের ভাগ্য বদলের জন্য মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাস খোকন সেরনিয়াবাত হবেন বরিশালের উন্নয়নের নতুন কারিগর। এ জন্য নগরবাসীকে নৌকা মার্কায় ভোট দিয়ে খোকন সেরনিয়াবাতকে জয়যুক্ত করতে হবে। মঙ্গলবার বিকেলে নগরীতে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াতের পক্ষে গণসংযোগ করতে গিয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বরিশালের কৃতি সন্তান ও বরিশার সিটি নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। এ সময় কেন্দ্রীয় আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেন, বরিশালের উন্নয়নের জন্য খোকন সেরনিয়াবাতকে নির্বাচিত করতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি বলেন, খোকন ভাইয়ের মত সৎ, যোগ্য, মেধাবী, নির্লোভ ও বিচক্ষন প্রার্থী আর নেই। বিগত সময়ে নগরীর যতটা উন্নয়ন ঘাটতি হয়েছে খোকন সেরনিয়াবাত নির্বাচিত হলে তা পুষিয়ে দেবেন। প্রধানমন্ত্রী বরিশালকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন। তাই নগরবাসীকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে হবে। নেতৃবৃন্দ ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহবান জানান। বিকেল ৫ টায় নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয় থেকে লিফলেট বিতরণ ও গণ সংযোগ নগরীর সদর রোড কালী বাড়ি মোড় হয়ে পুনরায় আবার দলীয় কার্যালয়ে এসে কর্মসূচী শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন আ’লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড মোঃ আফজাল হোসেন, বরিশাল মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, এ্যাড. রফিকুল ইসলাম খোকন সহ আরো অনেকে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com